কুমিলvয় এস.এস.সি ও দাখিল পরীক্ষায় অনুপস্থিত ৫৪৩ জন পরীক্ষার্থী
স্টাফ রিপোর্টার: এসএসসি পরীক্ষার প্রথম দিন কুমিলv শিক্ষা বোর্ডের ৪২৩ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিলো। দাখিল এবং ভোকেশনালে কুমিলv জেলার ১৬টি উপজেলার ১২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি। শিক্ষাবোর্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং জেলা প্রশাসন সূত্র জানায়- কুমিলv শিক্ষাবোর্ডের আওতায় ৬টি জেলার ১৮২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ১ লক্ষ ১৭ হাজার ৩৭৫ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লক্ষ ১৬ হাজার ৯৫২ জন। অনুপস্থিত ছিলো মোট ৪২৩ জন। জেলাওয়ারী অনুপস্থিত সংখ্যা নোয়াখালী ৮৬ জন, ফেনী ৪৩ জন, লক্ষীপুর ২৭ জন, ব্রাহ্মণবাড়িয়া ৭৯ জন, চাঁদপুর ৪৯ জন এবং কুমিলvয় ১৩৯ জন। পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান- ১৮টি গাড়িতে করে মোট ১৪৪ জন কর্মকর্তা ৬টি জেলার ৭২টি কেন্দ্রে ২টি করে সার্বক্ষণিক ২ জন করে দায়িত্ব পালন করছে। পর্যায়ক্রমে প্রতিটি কেন্দ্রে ভিজিল্যান্স টিম সদস্যরা একইভাবে দায়িত্ব পালন করবে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক জানান- জেলার ১৬টি উপজেলার ৩১টি দাখিল কেন্দ্রে প্রথমদিন মোট ১১১ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিলো। তার মধ্যে ছাত্র সংখ্যা ৩৪ জন এবং ছাত্রী সংখ্যা ৭৭ জন। প্রথম দিনে মাদ্রাসা শিক্সা বোর্ডের দাখিল পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা হলো ১১ হাজার ৯৪৫ জন। তার মধ্যে ছাত্র সংখ্যা ৫ হাজার ৬৯৪ জন এবং ছাত্রী সংখ্যা ৬ হাজার ২৫১ জন। তিনি আরো বলেন- নকলমুক্ত শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে পরীক্ষা চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া কারিগরি শিÿা বোর্ডের আওতায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১৫টি কেন্দ্রে ৯ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিলো। জেলার ১৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ১৭’শ ৯ জন।














No comments