লাকসামে আল-নূর জেনারেল হসপিটালের শুভ উদ্বোধন - ShomoyerDorpon

কুমিল্লা-সংবাদ, লাকসাম, স্বাস্থ্য

লাকসামে আল-নূর জেনারেল হসপিটালের শুভ উদ্বোধন

শাহ নুরুল আলম: গত ১৩ জুলাই লাকসাম শহরের প্রানকেন্দ্র নূর প্লাজায় আল-নূর জেনারেল হসপিটালের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম হিরু, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মজির আহমেদ, লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আবুল হাসেম আনসারী। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান খান সাচ্চুর সভাপতিত্বে আনন্দঘন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম বলেন- মানবকল্যানে স্বাস্থ্য সেবায় আল-নূর জেনারেল হসপিটাল লাকসাম-মনোহরগঞ্জে মানসম্মত চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। তিনি আরো বলেন- মফস্বলে চিকিৎসার জন্য আগত মানুষগুলো গুনগত চিকিৎসা পেলে ঢাকা, চট্টগ্রামে যাওয়ার প্রয়োজন নেই। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কর্নেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম বলেন- আজকের উদ্বোধনী অনুষ্ঠানে লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চলের প্রাণকেন্দ্র লাকসামে আল-নূর জেনারেল হসপিটাল বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা পরিচালিত হলে লাকসামে শ্রেষ্ঠ হসপিটাল হিসাবে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। আনন্দঘন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম চেয়ারম্যান, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবু তাহের, ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের সভাপতি অধ্যাপক আবুল খায়ের, নকশী বাংলা প্রপার্টিজের চেয়ারম্যান মো: দলিলুর রহমান মানিক, আল-নুর জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইছহাক ভুঁইয়া, নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, মো: জাহাঙ্গীর আলম, হেদায়াত উল্ল্যা প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ছাত্রনেতা গোলাম কিবরিয়া সুমন।

No comments


Leave a Reply