লাকসামে ক্যামব্রিয়ান সুপার শপ উদ্বোধন - ShomoyerDorpon

ব্যবসাবাণিজ্য, লাকসাম, লোকাল-নিউজ, হেডলাইন

লাকসামে ক্যামব্রিয়ান সুপার শপ উদ্বোধন

শাহ নুরুল আলম, লাকসাম:

শুক্রবার সকাল ৯টায় লাকসাম দৌলতগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী আলহাজ্ব চাঁন মিয়া টাওয়ারে এই প্রথম লাকসামে গ্রাহকদের চাহিদা পূরনে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ হরেক রকমের আইটেম নিয়ে ক্যামব্রিয়ান সুপারশপ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।
এই উপলক্ষে চাঁন মিয়া টাওয়ারের অডিটরিয়ামে মিলাদ মাহফিল ও ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব চাঁন মিয়া টাওয়ারের প্রতিষ্ঠাতা ও লাকসাম ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম হিরু। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্থাপন মন্ত্রানালয়ের সচিব ফেনীর সাবেক আলোচিত ডিসি এ.এফ.এম সোলায়মান চৌধুরী। এতে বক্তব্য রাখেন ইবনে তাহমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,ক্যামব্রিয়ান সুপার শপের অন্যতম উদ্যোক্তা সৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন সিদ্দীকি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবদুল মমিন, পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান সরওয়ার কামাল, বিশিষ্ট আলেমদ্বীন মোহাদ্দিছ রফিকুল আফছারী, মাওঃ নূর মোহাম্মদ তাহেরী, দেওয়ান মাহবুব-ই ছোবাহানী (খোকন), লাকসাম ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ কামাল হোসেন পরিচালনায়, মিলাদ পরিচালনা করেন গাজীমুড়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিছ মাওঃ আবদুল হালিম। লাকসাম ক্যামব্রিয়ান সুপার শপ উদ্যোক্তদাতারা ঘোষনা করেন গ্রাহকদের চাহিদা পূরনে আমরা সবসময় বদ্ধপরিকর, ্উদ্বোধনী দিন থেকে রজমানের ঈদের চাঁদ রাত পর্যন্ত কমপক্ষে ৩ হাজার টাকার পন্য কিনে বাৎসরিক গ্রাহক কার্ড সংগ্রহ করার আহবান জানান। উল্লেখ্য, দক্ষিণ কুমিল্লার ব্যয় বহুল সুপার শপ এই প্রথম কোন গ্রাহক পণ্য ক্রয়করে ফেরত দিলেও তাকে পণ্যের ক্রয়কৃত টাকা সম্পূর্ন ফেরত দেওয়ার ঘোষনা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ একেএম সওয়ার সিদ্দিকী। উপস্থিত সুধীজনের মত এ ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান থেকেএ ধরনের ঘোষনা ইতিবাচক। এতে করে গ্রাহকরা প্রতারিত হবে না। তাদের এধরনের বক্তব্যকে আগামী দিনে মানুষের কল্যানে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

 

No comments


Leave a Reply