হট-স্পাইসি থাই স্যুপ - ShomoyerDorpon

রেসিপি

হট-স্পাইসি থাই স্যুপ

উপকরণঃ

চিংড়ি মাছ (খোসা ছাড়ানো) – ১/২ কাপ
মুরগীর বুকের মাংস – ১/২ কাপ
ডিমের কুসুম – ২ টা
আদা কুচি – ১/৪ চা চামচ
রসুন কুচি – ১/৪ চা চামচ
টেমেটো সস – দেড় টেবিল চামচ
সয়াসস – দেড় টেবিল চামচ
কর্ণফ্লাওয়ার – ১ টেবিল চামচ
লেমন গ্রাস – ৮/১০ টুকরা
লেবুর রস – দেড় টেবিল চামচ
চিনি – ১ চা চামচ
টেস্টিং সল্ট – ১/২ চা চামচ
চিকেন স্টক – ১ কাপ
পানি – ৬ কাপ
কাঁচামরিচ (আস্ত) – ৪/৫ টি

 

প্রণালীঃ

লেমন গ্রাস বাদে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চুলায় জ্বাল দিতে থাকুন। মাংস সেদ্ধ হলে নামানোর ৫/৬ মিনিট আগে লেমন গ্রাস দিয়ে কিচুক্ষণ পরই নামিয়ে ফেলুন। সাদা গোলমরিচের গুঁড়া  ছিটিয়ে পরিবেশন করতে হবে।

রান্নার সময়: ২০ মিনিট

পরিবেশন: ৫-৬ জন

২৮/১১/২০১০

মুরগির স্টক তৈরি করবেন যেভাবে?

মুরগীর হাড় গুলো ধুয়ে সামান্য আদা বাটা, রসুন বাটা ও লবন, ১ টি তেজপাতা ও দুই লিটার পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। হয়ে গেল মুরগির স্টক। আরো সহজে করতে পারেন, বাজারে এখন চিকেন কিউব পাওয়া যায়। ৭ কাপ পানিতে ১ টি চিকেন কিউব দিয়ে একসাথে জ্বাল দিন। পানি কমে ৬ কাপ হয়ে এলে নামিয়ে নিন।

প্রিয় পাঠক, হট-স্পাইসি থাই স্যুপের এই রেসিপিটি শীতে অসাধারণ লাগবে। গরম গরম থাই স্যুপ মজার এবং স্বাস্থ্যকরও বটে। রাতেই বেশি ভাল লাগবে।

 

Tags: , , ,

No comments


Leave a Reply