মনোহরগঞ্জের কাটুনিপাড়া গাছ কাটাকে কেন্দ্র করে মহিলাসহ আহত-৩ - ShomoyerDorpon

মনোহরগঞ্জ

মনোহরগঞ্জের কাটুনিপাড়া গাছ কাটাকে কেন্দ্র করে মহিলাসহ আহত-৩

আবদুর রহমান: মনোহরগঞ্জ উপজেলার উওরহাওলা ইউনিয়নের কাটুনিপাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার কাটুনিপাড়া গ্রামের মৃত জোনাব আলীর পরিবারের সাথে একই গ্রামের বাবুল মিয়া, ইমাম হোসেন, আবুল কালামের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ৩ আগস্ট গাছ কাটাকে কেন্দ্র করে  বাবুল মিয়া, ইমাম হোসেন, আবুল কালাম মৃত জোনাব আলীর স্ত্রী মিনারা বেগম, ছেলে স্বপন ও সোহেলের উপর হামলা চালিয়ে তাদের গুরত্বর আহত করে। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃত জোনাব আলীর স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়েব করেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

No comments


Leave a Reply