মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত - ShomoyerDorpon

মনোহরগঞ্জ

মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবদুর রহমান: শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি- এই শ্লোগানকে সামনে রেখে গত ৪ আগস্ট মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতম হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন ভূঁইয়া। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েলের  পরিচালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল্লাহ খান সবুজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সম্মেলনের নির্বাচন কমিশনার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন জিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ হাসেম কন্ট্রাক্টর, ইউপি আওয়ামীলীগের আহবায়ক আবদুল মান্নান খাঁন, সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য সচিব দেওয়ান জসিম উদ্দিন, যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক যুবলীগ নেতা মোক্তার হোসেন সুমন, যুবলীগের যুগ্ন-সচিব আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আতিক  হোসেন, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন মিলন, সহ-সম্পাদক মাসুদ রানা, যুবলীগ নেতা মাসুদ আলম, আনোয়ার হোসেন সবুজ প্রমুখ ব্যক্তিবর্গ। সম্মেলনে ভোটারদের প্রতক্ষ ভোটের মাধ্যমে নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে আলাউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পদক পদে তারেক আজিজ নাহিদ নির্বাচিত হন।

No comments


Leave a Reply