কুমিল্লায় যুবদল নেতা খুন - ShomoyerDorpon

কুমিল্লা-সংবাদ

কুমিল্লায় যুবদল নেতা খুন

টাফ রিপোর্টার: কুমিল্লার গাংচর পূবালী ব্যাংকের সামনে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষে চাপাতির আঘাতে মহানগর যুবদল নেতা জসিম উদ্দিন (৩৫) খুন হয়েছেন। এছাড়া একই ঘটনায় গুরুতর আহত হয়ে নুরে আলম (৩৩) নামে আরো একজন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার দিবাগত রাত ২টর দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ইলিয়াস সবুজ, ফারুক, হাসানরা জানায়,  বৃহস্পতিবার রাত ২টায় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নগরের গাংচর পূবালী ব্যাংকের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে জসিম ও নুরে আলমকে। এসময় গুরুত্বর আহত অবস্থায় ২ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জসিমকে মৃত ঘোষণা করেন।

নিহত জসিম উদ্দিন মহানগর যুবদল (সিটি মেয়র সাক্কু গ্রুপের) নেতা এবং চাঁদপুরের মৃত আলী আশ্রাফের ছেলে।

সূত্র জানায়, চানপুর এলাকায় একটি নারী সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। গত ৩দিন আগে কুমিল্লা কোতয়ালী থানায় হত্যার আশংকায় একটি সাধারণ ডায়েরি করেন জসিম উদ্দিন। বুধবার কোতয়ালী থানার একজন এএসআই সাধারণ ডায়েরির তদন্ত করেছিলেন বলেও স্থানীয়রা জানায়।

No comments


Leave a Reply