জনবলের সন্ধানে এশিয়ান টিভি
টাফ রিপোর্টার:
জনবলের সন্ধানে মাঠে নেমেছে সম্প্রচারের অপেক্ষায় থাকা এশিয়ান টিভি। এই মুহূর্তে তারা দক্ষ গ্রাফিক্স ডিজাইনার এবং প্রযোজকের সন্ধানে করছে বলে জানিয়েছে চ্যানেল সংশ্লিষ্ট একটি সূত্র। সূত্র জানায়, এরইমধ্যে কর্তৃপক্ষ বিভিন্ন চ্যানেল কর্মীদের সাথে এ লক্ষ্যে যোগাযোগ শুরু করেছে।
জানা গেছে, এশিয়ান টিভি কর্তৃপক্ষ গ্রাফিক্স অ্যানিমেশনে নতুনত্ব নিয়ে আসতে চাইছে। বিশেষ করে একাত্তর টেলিভিশন এক্ষেত্রে যে নজির রেখেছে, এশিয়ান টিভি সে পথেই হাঁটতে চাচ্ছে। তবে, এখনও পর্যন্ত গ্রাফিক্স বিভাগের প্রধান হিসেবে কাউকে নিয়োগ দিতে পারেনি চ্যানেলটি। সূত্র জানাচ্ছে, একাত্তরের গ্রাফিক্স বিভাগের প্রধানকে চ্যানেলটি পেতে চায়। কিন্তু, এ বিষয়ে সর্বশেষ কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
এদিকে, অনুষ্ঠান বিভাগের জন্যও বেশ কিছু প্রযোজক খুঁজছে এশিয়ান টিভি। এই মুহর্তে ভালো অনুষ্ঠানের নির্মাতা হিসেবে যাদের খ্যাতি রয়েছে তাদের মধ্যে থেকেই চ্যানেলটি তাদের কাঙ্খিত জনবল জোগাড় করতে চাচ্ছে। তবে, অনেকের সাথে কথা বললেও এখনও পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি বলে জানা গেছে।
এশিয়ান টিভি যাত্রা শুরু করতে যাচ্ছে সম্পূর্ণ বিনোদনমূলক চ্যানেল হিসেবে। চ্যানেলটিতে সংবাদ থাকছে না। তবে, বাণিজ্য বিষয়ক সংবাদ প্রচার করা হবে বলে জানা গেছে।
Tags: Laksam, Laksam news, এশিয়ান টিভি, গ্রাফিক্স অ্যানিমেশন












No comments