হাজার চেষ্টাতেও শেখ হাসিনা ইউনুসের সমতুল্য হতে পারবে না - ShomoyerDorpon

বাংলাদেশ

হাজার চেষ্টাতেও শেখ হাসিনা ইউনুসের সমতুল্য হতে পারবে না

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও গ্রামীণ ব্যাংকে টাফ রিপোর্টার: Younusসরকারের হস্তক্ষেপ বন্ধের দাবীতে মানবববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল সভাপতি এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) মোঃ হানিফ, মঞ্জুর হোসেন ঈসা, ভারপ্রাপ্ত মহাসচিব এড. হাবিব মিয়াজী, যুগ্ম মহাসচিব হাবিব উল্লাহ আকন্দ, যুগ্ম মহাসচিব মোঃ মুক্তার হোসেনসহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনুস আমাদেরকে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম যেভাবে তুলে ধরেছেন তা জাতি হিসেবে আমরা গর্ব করি। আজ সেই ইউনুসের বিরুদ্ধে আজ সরকারের হিংসাপরায়ণমূলক আচরন আমাদের জন্য লজ্জাজনক। তিনি আরও বলেন শেখ হাসিনা হাজার বছর চেষ্টা করেও প্রফেসর ইউনুসের সমতুল্য হতে পারবে না। তিনি বলেন বর্তমান সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার জন্য যেই ষড়যন্ত্র শুরু করেছে তা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিহত করা হবে।

Tags: , ,

No comments


Leave a Reply