Shomoyerdorpon, Author at ShomoyerDorpon — ShomoyerDorpon

Articles By: Shomoyerdorpon

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফারুক লাকসামের আতাকরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পুন:নির্বাচিত

  • মার্চ 22, 2013 7:27 পুর্বাহ্ন
  • 0 comments

শাহ নুর আলম,লাকসাম : কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক লাকসামের আতাকরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের এক সভায় ম্যানেজিং কমিটির নব-নির্বাচত সদস্যগন তাকে সভাপতি মনোনীত করেন। ফারুক এর আগেও ওই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। নির্বাচিত আভিভাবক সদস্যরা হলেন, হাবিব মিয়া, মাষ্টার [...]

মিডিয়া রিপোর্ট : দেশজুড়ে সহিংসতা, ছাব্বিশ দিনে ১০২জন নিহত

  • মার্চ 4, 2013 6:14 অপরাহ্ন
  • 0 comments

জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদী এবং সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ৭১-এর মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় দেয়াকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতায় গত রোববার পর্যন্ত ১০২ জন মারা গেছেন বলে সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রকাশিত সংবাদে বলা হয়, এর মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছেন। কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া [...]

বিয়ে করলেন ন্যান্সি

  • মার্চ 4, 2013 6:09 অপরাহ্ন
  • 0 comments

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়িকা ন্যান্সি। বরের নাম নাজিমুজ্জামান জায়েদ, বাড়ী ময়মনসিংহ। স্থানীয় পৌরসভায় চাকরি করার পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত আছেন তিনি। আজ দুপুরে ময়মনসিংহের নতুন বাজারে ন্যান্সি-জায়েদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের উপস্থিতিতে বাসায় কাজী ডেকে বিয়ের কাজ সম্পাদন করা হয়। এ সময় ন্যান্সির খালারা এবং তার পরিবারের সদস্যরা [...]

প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

  • মার্চ 4, 2013 5:58 অপরাহ্ন
  • 0 comments

দেশের সব দৈনিক পত্রিকার মধ্যে বাংলাদেশ প্রতিদিনের প্রচারসংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, দেশের মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকাগুলোর মধ্যে বাংলাদেশ প্রতিদিন প্রচারসংখ্যায় শীর্ষে। দেশের ৩১৫টি পত্রিকার মধ্যে বাংলাদেশ প্রতিদিনের প্রচারসংখ্যা ৫ লাখ ৩০ হাজার ১০০টি। গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে নাজিম উদ্দিনের (লক্ষ্মীপুর-১) লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ [...]

সেই ছাত্রলীগ, যুবলীগ কোথায়?

  • মার্চ 4, 2013 5:54 অপরাহ্ন
  • 0 comments

নঈম নিজাম: রক্ষণশীল মুসলিম পরিবারে আমার জন্ম। আমাদের পাশে ছিল দাস বাড়ি। পাশের গ্রামে সাহা, ভৌমিকসহ কিছু মধ্যবর্ণের হিন্দু থাকত। কিন্তু ব্রাহ্মণ ছিল না। পূজা-পার্বণ হলে লাকসাম, কুমিল্লা শহর থেকে ব্রাহ্মণরা আসত। পূজা দিয়ে চলে যেত। ছোট বেলায় আমরা দলবেঁধে হিন্দুু বাড়ি যেতাম। পূজা দেখতাম। আতশবাজি ফোটাতাম। নাড়ু খেতাম। গোপনে মাঝে মাঝে যেতাম কীর্তন শুনতে। [...]

কুমিল্লা চৌদ্দগ্রামে মন্দির পাহারা দিচ্ছে শিবির

  • মার্চ 4, 2013 5:40 অপরাহ্ন
  • 0 comments

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানের ধর্মীয় উপাসানালয় পাহারা দিচ্ছে। এরই অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় হিন্দুদের কেন্দ্রীয় মহাশশ্মান মন্দিরের সামনে বসে তা পাহারা দিতে দেখা গেছে শিবির নেতা-কর্মীদের। দেশব্যাপী জামায়াতে ইসলামী ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকালে এ ঘটনা ঘটে। সংগঠনটির একটি অংশ মন্দিরের সামনে অবস্থান নেন। অন্যরা হরতাল পালন করছে। [...]

কুমিল্লায় রেলস্টেশন উপড়ে ফেলেছে হরতালকারীরা

  • মার্চ 4, 2013 5:36 অপরাহ্ন
  • 0 comments

লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে ভোর ৫টায় জামায়াত-শিবিরকর্মীরা রেললাইন উপড়ে ফেলেছে। এতে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি চৌমুহনীতে এবং ঢাকা থেকে নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি নাথেরপেটুয়ায় আটকা পড়েছে। এ ঘটনায় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলকর্মীরা পুলিশ পাহারায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এদিকে, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম [...]

খালেদা জিয়ার সাথে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময়

  • সেপ্টেম্বর 22, 2012 11:33 অপরাহ্ন
  • 0 comments

এম.সোহরাব খান সাগর,ঢাকা থেকে ফিরে তত্বাবধায়ক সরকার পুর্ণবহালের দাবিতে আন্দোলন জোরদার করার লক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠানের অংশ হিসেবে গত ২০ সেপ্টেম্বর বেগম জিয়ার গুলশান কার্যাৃৃলয়ে কুুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সভানেত্রী বেগম রাবেয়া চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কর্ণেল(অব.) এম.আনোয়ারুল আজীম, সাধারন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের নেতৃত্বে কুমিল্লা [...]

কুমিল্লায় নিহত কলেজ ছাত্র নাঙ্গলকোটের সাগরের কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন শিক্ষক ও সহপাঠীরা

  • সেপ্টেম্বর 22, 2012 11:25 অপরাহ্ন
  • 0 comments

নাঙ্গলকোট প্রতিনিধি ঃ কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বাণিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র নিহত জাকারিয়া ভূঁইয়া সাগরের কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে শিক্ষক ও সহপাঠীরা। এছাড়াও তার সহপাঠীরা শনিবার নিহত সাগরের বাড়িতে দোয়া-মিলাদের আয়োজন করেছে। এ সময় রেজিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নিহত সাগরের বাড়ি নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার গ্রামে। [...]

লাকসামে ভ্রাম্যমাণ আদালতে ১৪টি যানবাহনের আট হাজার টাকা জরিমানা

  • সেপ্টেম্বর 19, 2012 11:46 অপরাহ্ন
  • 0 comments

সাইফ খান,লাকসাম. লাকসামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুধবার লাইসেন্সবিহীন যানবাহন চালানোর দায়ে ইজিবাইক, সিএনজি, মোটর সাইকেল ও ট্রাকসহ ১৪টি যানবাহনকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট নুসরাত সুলতানার নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।