কুমিল্লায় রেলস্টেশন উপড়ে ফেলেছে হরতালকারীরা
লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে ভোর ৫টায় জামায়াত-শিবিরকর্মীরা রেললাইন উপড়ে ফেলেছে। এতে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি চৌমুহনীতে এবং ঢাকা থেকে নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি নাথেরপেটুয়ায় আটকা পড়েছে। এ ঘটনায় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলকর্মীরা পুলিশ পাহারায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এদিকে, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম [...]













