কুমিল্লায় নিহত কলেজ ছাত্র নাঙ্গলকোটের সাগরের কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন শিক্ষক ও সহপাঠীরা
নাঙ্গলকোট প্রতিনিধি ঃ কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বাণিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র নিহত জাকারিয়া ভূঁইয়া সাগরের কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে শিক্ষক ও সহপাঠীরা। এছাড়াও তার সহপাঠীরা শনিবার নিহত সাগরের বাড়িতে দোয়া-মিলাদের আয়োজন করেছে। এ সময় রেজিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নিহত সাগরের বাড়ি নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার গ্রামে। [...]












