ShomoyerDorpon

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফারুক লাকসামের আতাকরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পুন:নির্বাচিত
শাহ নুর আলম,লাকসাম :

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক লাকসামের আতাকরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিদ্যালয়ের এক সভায় ম্যানেজিং কমিটির নব-নির্বাচত সদস্যগন তাকে সভাপতি মনোনীত করেন। ফারুক এর আগেও ওই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। নির্বাচিত আভিভাবক সদস্যরা হলেন, হাবিব মিয়া, মাষ্টার লোকমান মিয়া, প্রমোদ চন্দ্র ভৌমিক,তাজুল ইসলাম মেম্বার,আলমগীর হোসেন, রেহানা বেগম,স্বপন কুমার ভৌমিক, দেলোয়ার হোসেন,মহাবুবুর রহমান,জোসনা আক্তার। নব নির্বাচিত সভাপতিকে সদ্য নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ অভিনন্দন জানান।

উল্লেখ্য, গত ১৯ মার্চ আতাকরা হাই স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন ফারুক ও আ: মতিন প্যানেলে অনুষ্ঠিত হয়।এরমধ্যে ফারুক প্যানেল শতভাগ জয়ী হয়।

The post কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা  ফারুক লাকসামের আতাকরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পুন:নির্বাচিত appeared first on ShomoyerDorpon.

মিডিয়া রিপোর্ট : দেশজুড়ে সহিংসতা, ছাব্বিশ দিনে ১০২জন নিহত
জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসেন  সাঈদী এবং সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ৭১-এর  মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় দেয়াকে কেন্দ্র করে  সারাদেশে সহিংসতায় গত রোববার পর্যন্ত ১০২ জন মারা গেছেন বলে সংবাদ প্রকাশ  করেছে দৈনিক ইত্তেফাক।

ইত্তেফাকের প্রকাশিত সংবাদে বলা হয়, এর  মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছেন। কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া  ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট  নেটওয়ার্কের ডাকে গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে তরুণ প্রজন্ম গণজমায়েত  করে।

এই গণজমায়েতে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীকে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি তোলা হয়।

জামায়াত-শিবির প্রজন্মের গণজমায়েতের দাবির  বিরুদ্ধে অবস্থান নিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা চালানোর  চেষ্টা করে। চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের  সংঘর্ষে চারজন নিহত হয়।

শাহবাগ প্রজন্মের আহ্বানে গত ১৩  ফেব্রুয়ারি সারাদেশে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে নীরবতা কর্মসূচি  পালনকালে জামায়াত-শিবিরের হামলায় অগ্রণী ব্যাংক কর্মচারী জাফর মুনশি মারা  যান।

১৪ ফেব্রুয়ারি কক্সবাজারে পুলিশের সঙ্গে  জামায়াত-শিবিরের গোলাগুলিতে তিনজন নিহত হন। গুলিবিদ্ধ হয়েছে পুলিশসহ  অর্ধশতাধিক। এ ঘটনার পর প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পরে শনিবার সকাল থেকে  টানা ৪৮ ঘণ্টা হরতালের শুরুর দিন সংঘর্ষে চারজন নিহত হন। নিহত তিনজন হলেন  কক্সবাজার শহরের গোদারপাড়া এলাকার কলিম উল্লাহর ছেলে তোফায়েল উদ্দিন  (১৯), কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল আলমের ছেলে নুরুল হক  (৩২) ও চট্টগ্রামের লোহাগাড়ার ফারুক (৩৮)।

১৫ ফেব্রুয়ারি শুক্রবার ব্লগার রাজীবকে  হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ড জামায়াত-শিবির ঘটিয়েছে দাবি করে  প্রজন্মের গণজমায়েত তাদের অসহিংস আন্দোলন আরো জোরদার করে। এরই  ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরসহ ইসলামী ও সমমনা বেশ কয়েকটি  রাজনৈতিক দল নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে বায়তুল মোকাররম মসজিদে  বিক্ষোভ করে। এই বিক্ষোভের পর রাজধানী জুড়ে সহিংসতার পরিবেশ সৃষ্টি হয়।

এরপর গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীর রায় ঘোষণা করা হলে দেশ জুড়ে বড় ধরনের সহিংসতার সৃষ্টি হয়। এদিনে সারা দেশে সহিংসতায় ৩৯ জন মারা যান।

এরপর ১ মার্চ সহিংসতায় আরো ৭ জন মারা  যান। ২ মার্চ সহিংসতায় মারা যান আরো ৬ জন। সর্বশেষ গতকাল সারা দেশে  সহিংসতায় আরো ২৪ জন মারা যান এবং গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়েছেন।

এর মধ্যে বগুড়ায় ১২, জয়পুরহাটের দুই  উপজেলায় ৬, রাজশাহীর গোদাগাড়ীতে ২, সাতক্ষীরায় ১, গাজীপুরের শ্রীপুরে ১,  ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

The post মিডিয়া রিপোর্ট : দেশজুড়ে সহিংসতা, ছাব্বিশ দিনে ১০২জন নিহত appeared first on ShomoyerDorpon.

বিয়ে করলেন ন্যান্সি
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এ সময়ের সবচেয়ে  জনপ্রিয় গায়িকা ন্যান্সি। বরের নাম নাজিমুজ্জামান জায়েদ, বাড়ী ময়মনসিংহ।  স্থানীয় পৌরসভায় চাকরি করার পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত আছেন তিনি।

আজ  দুপুরে ময়মনসিংহের নতুন বাজারে ন্যান্সি-জায়েদের বিয়ের আনুষ্ঠানিকতা  সম্পন্ন হয়। দুই পরিবারের উপস্থিতিতে বাসায় কাজী ডেকে বিয়ের কাজ সম্পাদন  করা হয়। এ সময় ন্যান্সির খালারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  এটি ন্যান্সির দ্বিতীয় বিয়ে। ২০০৬ সালের জানুয়ারিতে নাজমুন মুনিরা  ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। কিন্তু দুজনের  মধ্যে বোঝাপড়ায় সমস্যা শুরু হওয়ায় গত বছর আনুষ্ঠানিকভাবে একে অপরকে ডিভোর্স  দেন। তাঁদের দুজনের ঘরে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান রোদেলা। তার বয়স  এখন ছয়।

The post বিয়ে করলেন ন্যান্সি appeared first on ShomoyerDorpon.

প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন
দেশের সব দৈনিক পত্রিকার মধ্যে বাংলাদেশ প্রতিদিনের প্রচারসংখ্যা সবচেয়ে  বেশি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, দেশের মিডিয়া  তালিকাভুক্ত দৈনিক পত্রিকাগুলোর মধ্যে বাংলাদেশ প্রতিদিন প্রচারসংখ্যায়  শীর্ষে।

দেশের ৩১৫টি পত্রিকার মধ্যে বাংলাদেশ প্রতিদিনের প্রচারসংখ্যা ৫ লাখ ৩০ হাজার ১০০টি।

গতকাল  সংসদের প্রশ্নোত্তর পর্বে নাজিম উদ্দিনের (লক্ষ্মীপুর-১) লিখিত প্রশ্নের  জবাবে এ কথা জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, প্রচারসংখ্যায় প্রথম  আলো দ্বিতীয় আর তৃতীয় স্থানে রয়েছে কালের কণ্ঠ। প্রথম আলোর প্রচার সংখ্যা ৪  লাখ ৯৩ হাজার ৬৩টি। আর কালের কণ্ঠের প্রচারসংখ্যা ২ লাখ ৫০ হাজার ৬০০টি।  অন্যদিকে আমাদের সময় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে দৈনিক যুগান্তর।

The post প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন appeared first on ShomoyerDorpon.

সেই ছাত্রলীগ, যুবলীগ কোথায়?
নঈম নিজাম:

রক্ষণশীল মুসলিম পরিবারে আমার জন্ম। আমাদের পাশে ছিল  দাস বাড়ি। পাশের গ্রামে সাহা, ভৌমিকসহ কিছু মধ্যবর্ণের হিন্দু থাকত।  কিন্তু ব্রাহ্মণ ছিল না। পূজা-পার্বণ হলে লাকসাম, কুমিল্লা শহর থেকে  ব্রাহ্মণরা আসত। পূজা দিয়ে চলে যেত। ছোট বেলায় আমরা দলবেঁধে হিন্দুু বাড়ি  যেতাম। পূজা দেখতাম। আতশবাজি ফোটাতাম। নাড়ু খেতাম। গোপনে মাঝে মাঝে যেতাম  কীর্তন শুনতে। হ্যাজাক বাতিতে কীর্তন হতো। আমাদের বাড়ির লোকজন দেখলে তারা  অতিরিক্ত আপ্যায়ন করত। পূজার আনন্দ এভাবেই ভাগাভাগি হতো। আবার রোজার ঈদে  হিন্দু শিশুরা আমাদের বাড়ি আসত। সেমাই খেয়ে যেত। মিষ্টি, পিঠা খেত। কিন্তু  কোরবানির ঈদে আসত না।

পাশের গ্রামে একজন ডাক্তার ছিলেন নগেন্দ্র  কুমার ভৌমিক। মধ্যরাতে মুসলিম বাড়িতে ছুটে আসতেন রোগীর সেবায়। তিনি ছিলেন  অনেকটা আমাদের পারিবারিক চিকিৎসক। নগেন্দ্র ডাক্তারের বাবা আমার দাদি  রাহাতুন্নেসাকে মা ডাকতেন। আমার দাদা ছিলেন হাজী হানিফ ভূইয়া। সুফি মানুষ।  সেই যুগে তিনি জাহাজে চড়ে হজ পালন করেছেন। ধর্ম, কর্ম আর আয়েশি ভাবে  থাকতেন। তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু নগেন্দ্র ডাক্তারকে দেখেছি।  তার সঙ্গে এক ধরনের পারিবারিক বন্ধন ছিল আমাদের। ধর্মের ভেদাভেদহীন  মানুষটি রোগী দেখেই বলে দিতে পারতেন সমস্যাটা কি। রোগী তার চিকিৎসায় ভালো  হবে, না কুমিল্লায় পাঠাতে হবে। গরিব রোগীদের কাছ থেকে পয়সা নিতেন না। বরং  তাদের ওষুধ, পথ্য কিনে দিতেন। শাহ আবদুল করিমের ‘আগে কি সুন্দর দিন  কাটাইতাম’ গানের পরিবেশ ছিল আমাদের গ্রামবাংলায়। এখন আর গ্রামের সেই পরিবেশ  নেই। আমার এলাকার অবস্থাসম্পন্ন হিন্দুরা কুমিল্লা শহরে বসত গড়েছে।  গ্রামকে তারা নিরাপদ মনে করে না। ২০০১ সালের পর হিন্দু-মুসলিমের দূরত্ব  বেড়েছে। পারস্পরিক অবিশ্বাস চূড়ান্ত পর্যায়ে। হামলা, লুটপাটের শিকার হয়  নিরীহ হিন্দুরা। ধর্ষণের শিকার হয় অনেক নিরীহ হিন্দু নারী। সবার ধারণা ছিল,  আওয়ামী লীগ ক্ষমতায় এলে পরিস্থিতির পরিবর্তন হবে। হানাহানি দূর হবে।  হামলার শিকার হবে না কোনো হিন্দু পরিবার। কিন্তু এবার কি দেখলাম? নিরীহ  হিন্দুরা আবার সন্ত্রাসের শিকার হলো। নিরীহ মানুষগুলোর অপরাধ কি? তারা কোনো  হানাহানি-সংঘাতে জড়ায়নি। শাহবাগের আন্দোলনে যোগ দেয়নি। বিচার বিভাগের  দেওয়া রায় সম্পর্কেও ভালোভাবে জানে না বাগেরহাট, নোয়াখালী, গাজীপুর,  চট্টগ্রাম, সুনামগঞ্জ, গাইবান্ধা, লক্ষ্মীপুরের ক্ষতিগ্রস্ত নিরীহ হিন্দু  পরিবারগুলো। তারপরও কেন পৈশাচিক এই হামলা? বিবেকবান মানুষ উদ্বিগ্ন। দেশ  বিভাগের সময় নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গায় কষ্ট পেয়েছিলেন মহাত্দা  গান্ধী। এ সময় তিনি নোয়াখালী ছুটে এসেছিলেন। দাঁড়িয়েছিলেন দাঙ্গাকবলিত  মানুষের পাশে। আর্তমানবতার ডাকে বাংলাদেশকে আবার দাঁড়াতে হবে সংখ্যালঘুদের  পাশে। এখানে দলের বিষয় নয়, মতের বিষয় নয়, আদর্শের প্রশ্ন নয়। রুখে দাঁড়াতে  হবে নৃশংসতা-বর্বরতার বিরুদ্ধে। বজায় রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি।  অন্যথায় বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হবে। ম্লান হবে মর্যাদা। ইসলাম  শান্তির ধর্ম। সংখ্যালঘুদের ওপর হামলা ধর্ম সমর্থন করে না। মহানবী হজরত  মুহাম্মদ (সা.) মদিনা সনদে বলেছেন, ‘সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজেদের  ধর্ম পালন করিবে, কেহ তাহাতে হস্তক্ষেপ করিবে না।’ আমি অতীতে বারবার  হুঁশিয়ার করেছিলাম, দুর্বল সরকার ও দলের পক্ষে সংঘাতময় পরিস্থিতি মোকাবিলা  কঠিন। সুবিধাভোগীরা দুঃসময়ে কেটে পড়বে। সরকার ও আওয়ামী লীগে দক্ষ রাজনৈতিক  নেতৃত্ব ও প্রশাসনের বলিষ্ঠ নিয়ন্ত্রণ থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।  হাইব্রিড প্রশাসন ও দল দিয়ে কাজ হয় না, চাটুকারিতা হয়। মাওলানা দেলাওয়ার  হোসাইন সাঈদীর রায়ের প্রতিক্রিয়া মোকাবিলায় সরকার সতর্ক ছিল না। সরকার আগাম  ব্যবস্থা নিতে পারেনি। প্রশাসনিক ব্যর্থতায় সারা দেশ এখন ঢাকার সঙ্গে  বিচ্ছিন্ন। সমানে লাশ পড়ছে। দেশের অর্থনীতির বারোটা বাজছে। ব্যবসায়ীরা  উদ্বিগ্ন। শিক্ষাঙ্গন বন্ধ। জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। পদে পদে নাগরিকরা  নিরাপত্তাহীন। দেশের এই কঠিন বিপজ্জনক পরিস্থিতিতে গত চার বছর টেন্ডারবাজি,  অস্ত্রবাজিতে জড়িত ছাত্রলীগ, যুবলীগ কোথায়? হাইব্রিড আওয়ামী লীগাররা কী  করছেন? যারা টিভির লাইসেন্স ব্যবসা, ব্যাংকের লাইসেন্স, শেয়ারবাজার  কেলেঙ্কারি করেছেন তারা কোথায়? তারা কেন নিরীহ মানুষের পাশে দাঁড়াতে পারছেন  না। মানুষের মনে অনেক প্রশ্ন। আমার এক বন্ধু বললেন, দেশের মানুষ এখন চার  পক্ষের কাছে জিম্মি। প্রথম. জামায়াত-শিবির, দুই. শাহবাগ, তিন. আওয়ামী লীগ,  চার. বিএনপি। সবাই যার যার রাজনীতি করছে। নিরীহ মানুষের পক্ষে কেউ নেই।  আইনকানুনের বালাই নেই। সাধারণ মানুষ কোনো বাড়াবাড়ি পছন্দ করছে না। মানুষ  শান্তি চায়। স্থিতিশীলতা চায়। অব্যাহত গণতন্ত্রের ধারাবাহিকতা চায়।  বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। কোনো মহলের  উসকানি-হানাহানি-সংঘাত কাম্য নয়। দেশটা কোনো ব্যক্তি-গোষ্ঠীর নয়। ১৬ কোটি  মানুষের। মনে রাখতে হবে, ইসলাম শান্তি ও স্থিতিশীলতার ধর্ম। সবাইকে সহনশীল  হতে হবে। পরমতসহিষ্ণু হতে হবে। কোনো পক্ষের কোনো বাড়াবাড়ি মেনে নেওয়া যায়  না। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। নিরাপত্তা রক্ষার দায়িত্ব  জনগণেরও। এ নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। বিশেষ করে দেশের সংখ্যালঘু  নাগরিক বাংলাদেশে যাদের সাংবিধানিকভাবে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা  হয়েছে এবং আমাদের ধর্ম ও মানবিকতা যাদের সুরক্ষা করার দায়িত্ব দিয়েছে, আসুন  আমরা বিপদের দিনে তাদের পাশে দাঁড়াই। কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, মানুষের  চেয়ে বড় কিছু নাই।

The post সেই ছাত্রলীগ, যুবলীগ কোথায়? appeared first on ShomoyerDorpon.

কুমিল্লা চৌদ্দগ্রামে মন্দির পাহারা দিচ্ছে শিবির
কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন  স্থানের ধর্মীয় উপাসানালয় পাহারা দিচ্ছে। এরই অংশ হিসেবে কুমিল্লার  চৌদ্দগ্রাম উপজেলায় হিন্দুদের কেন্দ্রীয় মহাশশ্মান মন্দিরের সামনে বসে তা  পাহারা দিতে দেখা গেছে শিবির নেতা-কর্মীদের।

দেশব্যাপী জামায়াতে  ইসলামী ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকালে এ ঘটনা ঘটে। সংগঠনটির  একটি অংশ মন্দিরের সামনে অবস্থান নেন। অন্যরা হরতাল পালন করছে।

মন্দিরের সামনে উপস্থিত শিবিরের উপজেলা অফিস সম্পাদক জসিম উদ্দিন বলেন, শিবির কখনও হিন্দুদের মন্দিরে হামলা করেনি, করবেও না।

তিনি  বলেন, ‘আমাদের আন্দোলন জালিম সরকারের বিরুদ্ধে। হিন্দুদের সঙ্গে আমাদের  কোনো বিরোধ নেই। কিছু কিছু জায়গায় মন্দিরে হামলার ঘটনা শুনে, আমরা আমাদের  এলাকার মন্দির পাহারায় নেমেছি।’

উল্লেখ্য, গত কয়েকদিন নোয়াখালীসহ  বেশ কয়েকটি স্থানে সংখ্যালঘুদের উপর হামলা এবং তাদের মন্দিরে ভাঙচুরের ঘটনা  ঘটে। এটি জামায়াত-শিবির নেতা-কর্মীদের কাজ বলা হলেও দলটি তা অস্বীকার করে এ  বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে।

The post কুমিল্লা চৌদ্দগ্রামে মন্দির পাহারা দিচ্ছে শিবির appeared first on ShomoyerDorpon.

কুমিল্লায় রেলস্টেশন উপড়ে ফেলেছে হরতালকারীরা
লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে ভোর  ৫টায় জামায়াত-শিবিরকর্মীরা রেললাইন উপড়ে ফেলেছে। এতে নোয়াখালী থেকে  ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি চৌমুহনীতে এবং ঢাকা থেকে নোয়াখালীগামী  নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি নাথেরপেটুয়ায় আটকা পড়েছে।

এ ঘটনায় ঢাকা ও  চট্টগ্রামের সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলকর্মীরা  পুলিশ পাহারায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

এদিকে, শনিবার  রাতে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার জাঙ্গালিয়ায় রেলের একটি ব্রিজের  স্লিপারে আগুন লাগানোর ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য কুমিল্লা রেলস্টেশন  মাস্টার আবুল হোসেন মজুমদারকে বদলির নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মজিবুল হক।

জামায়াত-শিবিরকর্মীরা রাতে ওই ব্রিজের স্লিপারে আগুন লাগালে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে পিকেটাররা টায়ার জ্বালিয়ে  সড়ক অবরোধ করে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করতে ৯ রাউন্ড গুলি  করে। এ সময় পিকেটরদের ইটপাটকেলে এক পুলিশ সদস্য আহত হয় বলে বুড়িচং থানার  ওসি আমিরুল ইসলাম জানান।

The post কুমিল্লায় রেলস্টেশন উপড়ে ফেলেছে হরতালকারীরা appeared first on ShomoyerDorpon.

খালেদা জিয়ার সাথে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময়
এম.সোহরাব খান সাগর,ঢাকা থেকে ফিরে

তত্বাবধায়ক সরকার পুর্ণবহালের দাবিতে আন্দোলন জোরদার করার লক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠানের অংশ হিসেবে গত ২০ সেপ্টেম্বর বেগম জিয়ার গুলশান কার্যাৃৃলয়ে কুুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সভানেত্রী বেগম রাবেয়া চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কর্ণেল(অব.) এম.আনোয়ারুল আজীম, সাধারন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের নেতৃত্বে কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির অধীনস্থ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ মত বিনিময় করেন।

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ সাইফুল ইসলাম হিরু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির পারভেজ, লাকসাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডা.মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, ্মনোহরগঞ্জ ্উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফ হোসেন, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুর রহিম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোবারক উল্লাহ মজুমদার, লাকসাম পৌর  বিএনপির সহ-সভাপতি আলহাজ আবুল বাশার ভাষানী, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মোঃ আবুল কালাম, লাকসাম পৌর বিএনপির যুগ্নÑসম্পাদক অধ্যাপক হুমায়ন কবির, মঞ্জুরুল আলম বাচ্চু, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই চেয়ারম্যান, লাকসাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মিলন। ছবিটি  বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে সংগ্রহ করেছেন দৈনিক দিনকাল লাকসাম প্রতিনিধি ও উপজেলা জাসাসের আহবায়ক সাংবাদিক মনির আহমেদ।

The post খালেদা জিয়ার সাথে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময় appeared first on ShomoyerDorpon.

কুমিল্লায় নিহত কলেজ ছাত্র নাঙ্গলকোটের সাগরের কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন শিক্ষক ও সহপাঠীরা
নাঙ্গলকোট প্রতিনিধি ঃ কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বাণিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র নিহত জাকারিয়া ভূঁইয়া সাগরের কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে শিক্ষক ও সহপাঠীরা। এছাড়াও তার সহপাঠীরা শনিবার নিহত সাগরের বাড়িতে দোয়া-মিলাদের আয়োজন করেছে। এ সময় রেজিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নিহত সাগরের বাড়ি নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার গ্রামে। সে ওই গ্রামের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী আব্দুল কাদের ভূঁইয়ার বড় ছেলে। উল্লেখ্য, গত শুক্রবার কলেজ থেকে তার কয়েক বন্ধুসহ আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ দরবার শরীফে যাওয়ার পথে কুমিল্লা রেলওয়ে ষ্টেশানে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। প্রাথমিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষ বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে গত শনিবার তার লাশ দাফন করেছে। পরে পত্রিকায় প্রকাশিত সংবাদ ও নিহতের ছবি দেখে তার পরিবার লাশ শনাক্ত করে। এবং জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ম্যাজিষ্ট্রেডের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে তার নিজ বাড়িতে ২য় বার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মেধাবী ছাত্র জাকারিয়া ভূঁইয়া সাগরের অকাল মৃত্যুতে কুমিল্লা রেসিন্ডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, ওমরগঞ্জ বাজার ড্যাফডিল্স কিন্ডার গার্ডেন, মক্রবপুর বাজার অক্সফোর্ড কিন্ডার গার্ডেন, প্রত্যাশা ফাউন্ডেশন, মাওলানা এস এম মহিউদ্দিন, নাঙ্গলকোট পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তোফায়েল আহমেদ মিয়াজী ও সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ শোক প্রকাশ করেছে। নিহত সাগরের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

The post কুমিল্লায় নিহত কলেজ ছাত্র নাঙ্গলকোটের সাগরের কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন শিক্ষক ও সহপাঠীরা appeared first on ShomoyerDorpon.

লাকসামে ভ্রাম্যমাণ আদালতে ১৪টি যানবাহনের আট হাজার টাকা জরিমানা
সাইফ খান,লাকসাম.

লাকসামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুধবার লাইসেন্সবিহীন যানবাহন চালানোর দায়ে ইজিবাইক, সিএনজি, মোটর সাইকেল ও ট্রাকসহ ১৪টি যানবাহনকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট নুসরাত সুলতানার নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

The post লাকসামে ভ্রাম্যমাণ আদালতে ১৪টি যানবাহনের আট হাজার টাকা জরিমানা appeared first on ShomoyerDorpon.